
আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?— কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার
তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে বক্তব্য দেয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী? আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনের কার্যসূচির শুরুতেই এ ঘটনা ঘটে।

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ
সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেয়া উচিত।’ প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সারের ডিলার ইস্যুতে সংসদে হইচই; মন্ত্রী বললেন, ‘মাননীয় স্পিকার, আমি নতুন’
সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে বিরোধীদলের সদস্যদের হইচইয়ের মধ্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী। কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। এসময় তিনি বিরোধীদলের সদস্যদের পাশের আলোচনা বন্ধ করে তার বক্তব্য শোনার আহ্বান জানান।

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা কিংবা বাতিলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সরকার যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ: রাষ্ট্রপতি
রাজনীতি হওয়া উচিত সংসদ কেন্দ্রিক, সংসদের মধ্যদিয়ে সব সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক শুরু
জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। যেখানে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও কোনো জটিলতা নেই: আইনমন্ত্রী
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মো. আসাদুজ্জামান।

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে: গোলাম পরওয়ার
সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে।

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে বিএনপি করতো: চিফ হুইপ
লংমার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপি লংমার্চ করতো, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।

সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী
সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই হঠাৎ করে বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।