আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

প্রেস বিফ্রিংয়ে নজরুল ইসলাম খান
দেশে এখন
0

দেশের আইন অমান্য করে কোন দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শনিবার, ২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইনশৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। যদি বিএনপি করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেয়া হবে। ফ্যাসিবাদের সময়ে টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল করার সুযোগ হয়নি তাই দ্রুতই বিএনপিসহ অঙ্গ-সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।’

ইএ