ক্রীড়াক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না: আব্দুল আউয়াল মিন্টু

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
এখন জনপদে
দেশে এখন
0

ক্রীড়াক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ (শনিবার, ২ মে) বিকেল ৪টায় ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে কোনো রকমের, কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে তারা সকল সুযোগ -সুবিধা পাবে।’

আরও পড়ুন:

মন্ত্রী আরও বলেন, ‘মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। শুধু পড়ালেখা আর বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টের সাথে যুক্ত করা হবে। যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে পারে।’

এসময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

ইএ