কদমতলীতে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফোম কারখানায় আগুন
দেশে এখন
1

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ (শুক্রবার, ৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে প্রথমে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এএইচ