
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৬
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন যাত্রী।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ৩০
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে ইবনে সিনা কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে৬টি ইউনিট কাজ করেছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০
কক্সবাজারের ইনানী বিচের কাছে রিসোর্টের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত ১০ জনের মধ্যে ৮ জনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ মরদেহ উদ্ধার
কক্সবাজারের ইনানী বিচের কাছের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জে দুর্গাপূজায় প্রায় আড়াই হাজার পুলিশ-আনসার মোতায়েন
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর করতে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ২৪০টি পূজামণ্ডপ ও মন্দিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মণ্ডপের গুরুত্ব বিবেচনায় তিন শ্রেণিতে ভাগ করে পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এসআরবি, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে মোবাইল টিম, মোটরসাইকেল টহল, গোয়েন্দা নজরদারি ও নির্বাহী প্রশাসনের তৎপরতা।

মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করেছে।

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীর চেরাগআলীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ৭তলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ভবনটিতে ব্যাগ কসমেটিকস, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন মালামালের গোডাউন ছিলো বলে জানান দোকানিরা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চকবাজারের আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর চকবাজারের মনজুর খান প্লাজার ছয়তলার দোকানে লাগা আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়েছে। এ আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।