হাম পরিস্থিতি নিয়ে হচ্ছে তদন্ত কমিটি, অপরাধ পেলে শাস্তি: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
স্বাস্থ্য
দেশে এখন
0

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দেশিয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না- এসব নিয়ে তদন্ত করা হবে। তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।’

এদিকে দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব চুক্তি হয়েছে, সেগুলো থেকে বের হওয়া যাবে না, সেটি নয়। তবে সেক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় ও শর্ত আছে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে।’ জনগণের জন্য ক্ষতিকর যেসব চুক্তি হয়েছে, সেগুলো সরকার পর্যালোচনা ও মূল্যায়ন করবে বলে জানান উপদেষ্টা।

চুক্তি থেকে বের হওয়া কঠিন হলেও এ সরকার এসব চুক্তি নিয়ে মূল্যায়ন অবশ্যই করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাতিল করলে যে প্রভাব পড়বে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আবার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে।’

এএইচ