ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
দেশে এখন
0

ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধববার, ১৩ মে) জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কারা জীবনের ইতিহাস নিয়ে রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এসময়। অনুষ্ঠানে কারা জীবনের নির্মম সেই মুহূর্তগুলোর কথা তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। স্মরণ করেন হাসিনার আমলের নির্যাতনের কথা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ অনেকে। নেতারা বলেন পুরাতন ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে মিয়া গোলাম পরোয়ারের লেখা বইগুলোর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

জেআর