তিনি আরও বলেন, ‘সরকার শুধু স্বপ্ন দেখাতে চায় না, নাগরিক সুবিধা প্রদানসহ সুন্দর বাংলাদেশ গড়তে চায়। ময়মনসিংহ রেলস্টেশন সংস্কারসহ আধুনিকায়ন করা হবে।’
ঢাক-ময়মনসিংহ রেলপথ ডুয়েলগেজ করারও পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা আজকে ক্ষমতায় রয়েছি, এসেছি মাত্র তিন মাস হয়েছে। বাট এরই মধ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন এবং সেই উদ্যোগকে বাস্তবায়ন করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আমরা আসলে পরিকল্পনার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা সেই স্বপ্ন দেখতে চাই যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব এবং সেই স্বপ্নকেই আমরা চাই আগামী বাংলাদেশ গড়তে।’
এর আগে তিনি ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের লক্ষ্যে কাচারিঘাটসহ রেলস্টেশন, গাঙিনারপাড়, নতুন বাজার, রেলক্রসিং এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জাকির হোসেন বাবলু, সিটি প্রশাসক রুকুনুজ্জামান সরকার রোকনসহ অনেকে।





