
জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সমীক্ষা শুরু হবে: রেল প্রতিমন্ত্রী
নেত্রকোণার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণে সমীক্ষা যাচাইসহ আনুষঙ্গিক কাজের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (বুধবার, ১৩ এপ্রিল) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ: প্রতিমন্ত্রী
কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটা জানান তিনি।

দু’একটি রুটে শিডিউল বিপর্যয় ছাড়া রেল যোগাযোগ স্বাভাবিক আছে: রেল প্রতিমন্ত্রী
ঈদে দু’একটি রুটে শিডিউল বিপর্যয় ছাড়া সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (শুক্রবার, ২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কি না তা সরেজমিনে তদারকি করতে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।