কোরিয়ায় যেতে না পাড়া কর্মীদের পুনঃরোস্টারের দাবিতে আন্দোলন

কোরিয়ায় যেতে না পাড়া কর্মী
দেশে এখন
0

দক্ষিণ কোরিয়ায় যেতে না পারা ১৩ কর্মীর পুনঃ রোস্টারের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন করছেন ভুক্তভোগীরা। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে আটকে পড়াদের কোরিয়ায় যাওয়া নিশ্চিত করার দাবি তাদের। সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগে করে এ বিষয়ে সমাধানের আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর।

অনিশ্চয়তার মুখে দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া হাজারও তরুণের বিদেশ যাত্রা। ২০২২-২৩ সালের রোস্টার থেকে বাদ পড়া ১৩ হাজার কর্মীকে অবিলম্বে পুনর্বহাল করার দাবিতে চারদিন ধরে সমাবেশ করছে তারা।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল থেকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হন ভুক্তভোগীরা। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেলের অনিয়ম, অব্যবস্থাপনা, ঘুষ ও দুর্নীতির তদন্তের দাবি তোলেন তারা। আমরা সবাই পাশ করেছি, তার পরেও সবাইকে কেন বাদ দেয়া হয়েছে তা জানে না শিক্ষার্থীরা।

আরও পড়ুন

ভুক্তভোগীদের অভিযোগ, জমা করা ১৫ হাজার ফাইল থেকে কর্মীরা ভাষা ও যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও যেতে পারেন মাত্র ৩ হাজার ৩০০ জন কর্মী। বাদ পড়া কোনো ফাইল কোরিয়ায় জমা না দেয়ারও অভিযোগ তাদের।

আন্দোলনরতদের ৬ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দেন। জানান, অগ্রাধিকারের ভিত্তিতে আটকে পড়াদের কোরিয়া পাঠাতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করবে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘এই কাজটি আমাদের মন্ত্রণালয়ের কাজ না। যারা আমাদের কাছে অভিযোগ দিয়েছে তাদের দাবিটা সংশ্লিষ্টদের কাছে তুলে ধরছি।’

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি আর আপনারা আমাদেরকে না জানিয়ে আগেই আন্দোলন করতে রাস্তায় নেমে পড়েছেন এটা খুবি কষ্টদায়ক।’

আন্দোলনকারীদের দাবি, নতুন সার্কুলারের আগে পরীক্ষায় উত্তীর্ণ ও আটকে পড়া এসব কর্মীদের অন্তত ৮০ শতাংশকে দেশটিতে পাঠানো নিশ্চিত করতে হবে।

জেআর