আজ চাঁদুপর সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

দীর্ঘ ২২ বছর পর আজ (শনিবার, ১৬ মে) চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ পুরো জেলায়।

ইলিশের বাড়ি হিসেবে পরিচিত পদ্মা-মেঘনাপাড়ের এই জনপদে প্রধানমন্ত্রীকে বরণ করতে নানা প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা।

শহরের বিভিন্ন সড়ক, সরকারি কলেজ মাঠসহ গুরুত্বপূর্ণ স্থানে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

আরও পড়ুন:

গতকাল (শুক্রবার, ১৫ মে) দুপুরে সভাস্থল পরিদর্শন করে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানান স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ।

প্রধানমন্ত্রীর সফরে খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

এসএস