আজ (শনিবার, ২৩ মে) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার মেশিন, ২৭ সেট অক্সিজেন ফ্লো-মিটার ও ১ লাখ স্যালাইন স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে মোট ২ কোটি ৪০ লাখ টাকা দিচ্ছে সংস্থাটি।
এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন হাসপাতালে এসব সরঞ্জাম বণ্টন করা হবে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর তত্বাবধানে ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ পাওয়া গেছে, যেখান থেকে ১ হাজার ৩২৬ জন পোর্টারের ৬ মাসের বকেয়া বেতন দেয়া হবে। এতে প্রতিজন পোর্টার ৯০ হাজার ৬০০ টাকা করে পাবেন।’
আরও পড়ুন:
বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের টিকা ঘাটতি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দায়ীদের বিচার করার চেয়ে বাচ্চাদের জীবন বাঁচানো জরুরি।’
এছাড়া ঈদের সময় হামে আক্রান্ত শিশুদের সংস্পর্শে না আসার জন্য বাবা-মাকে সতর্ক থাকার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।





