দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
দেশে এখন
0

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন। আজ (সোমবার, ২৫ মে) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম প্রথমে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এএইচ