রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১২

নদ্দায় বাস দুর্ঘটনা
দেশে এখন
0

রাজধানীর নদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। আজ (বুধবার, ২৭ মে) সকাল ৬টার পর প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়।

জানা গেছে, থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন:

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এফএস