বর্জ্য অপসারণে অবহেলা; প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা

কাজী সালেহ মুস্তানজির ও মো. সাদেকুর রহমান
দেশে এখন
6

কোরবানির পশুর বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা অপসারণে দায়িত্ব অবহেলার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৯ মে) রাজধানীতে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে গিয়ে এমন অব্যবস্থাপনা প্রত্যক্ষ করে তাদের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ওই দুই কর্মকর্তা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)। দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, আজ বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্ব থেকে জমে থাকা কিছু ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এসএইচ