
ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
ডেঙ্গুর প্রকোপে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড। আজিমপুর, লালবাগ, হাজারীবাগ ও নীলক্ষেত ঘনবসতিপূর্ণ এসব এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা, ড্রেনে জমে থাকা পানি আর নির্মাণাধীন ভবনের জলাবদ্ধতায় বাড়ছে লার্ভা। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকি বাড়লেও নিয়মিত মশক নিধন কার্যক্রম দেখা যায় না। তবে সিটি করপোরেশনের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক কর্মীদের কোনো গাফিলতি নেই।

ব্যাটারিচালিত ই-রিকশা চলবে ৮ জোনে; সোমবার থেকে নিবন্ধন শুরু
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির ই-রিকশা নিয়মতান্ত্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ২ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো এ-সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার!
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনায় নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট দিনক্ষণ কিংবা কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য সফর সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়ক বিভাজক ও আশপাশের এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন এ বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না। একই সঙ্গে এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার।

ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট: শাহে আলম
ঢাকাকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গঠিত পরিবীক্ষণ কমিটিগুলোর উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট। তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন।

সিটি করপোরেশনের একার পক্ষে নগরের সব সমস্যা সমাধান সম্ভব নয়: সড়কমন্ত্রী
শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরের সব সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে জন সম্পৃক্ততা জরুরি বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রাস্তায় অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনুরোধের পালা শেষ; রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক (জব্দ) করা হবে।

মালিবাগ মোড়ের এসটিএস সরাতে পদক্ষেপ নেয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর মালিবাগ মোড়ের রাস্তার ওপর থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই এলাকায় কাছাকাছি স্থানে নতুন এসটিএস স্থাপনেরও আশ্বাস দেন তিনি।

জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সারা দেশে জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় সার্ভার ‘বিডিআরআইএস’ (BDRIS online software maintenance update) রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা সাত দিন জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সাময়িক স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে (Birth and Death Registration Service Closed for 7 Days)।

নারায়ণগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইতিবাচক চিন্তা থাকলে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবেই।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।