প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ পেলেন কামরুল ইসলাম

কামরুল ইসলাম
দেশে এখন
1

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে কামরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, কামরুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এসএইচ