বসিলা ব্রিজের নিচ থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত শিক্ষার্থী দীপ
দেশে এখন
0

রাজধানীর বসিলার ব্রিজের নিচ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তরুণের পকেটে পাওয়া পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল (রোববার, ১৪ জুন) বিকেল ৫টায় বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

পরে ময়না তদন্তের জন্য মরদেহটি মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে সন্ধ্যা তার সহপাঠীরা মিডফোর্ডে আসেন। তরুণের পকেটে পাওয়া পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। সবশেষ শুক্রবারে তিনি অভিমান করে বাসা থেকে বের হন। এরপর আর ঘরে ফেরেনি।

ইএ