আদ-দ্বীনের আলটিমেটাম শেষ পর্যায়ে: ফেরত যাচ্ছেন নতুন রোগীরা, আইসিইউ নিয়ে উদ্বেগে স্বজনরা

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
দেশে এখন
0

আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রোগী সরাতে সরকারের দেয়া ৭২ ঘণ্টা পার হতে চললো। তবে আজ (সোমবার, ১৫ জুন) দুপুর পর্যন্ত কিছু রোগী ভর্তি আছে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

কিছুটা স্থিতিশীল রোগীদের ছুটি দিলেও আইসিইউতে থাকা রোগীদের অন্যত্র নিতে চান না স্বজনরা। তবে ঠিক কি পরিমাণ রোগী এখনও ভর্তি আছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আইসিইউ সেবা চালু রাখার দাবিতে এদিন স্বাস্থ্য অধিদপ্তরে যান বেশ কয়েকজন স্বজন। এদিকে আউটডোর ও জরুরি বিভাগ বন্ধ থাকায় নতুন কোনো রোগী ভর্তি হতে পারেনি। হাসপাতাল বন্ধের খবরের পরও এদিন সেবা নিতে আসেন অনেকেই। ডায়ালাইসিস কিংবা অন্য সেবা না পেয়ে ফিরে যান রোগীরা। এসময় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রোগীর স্বজনদের মধ্যে।

ইএ