পল্টন থেকে মানিক মিয়ার পথে প্রধানমন্ত্রী

শোভাযাত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় পল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে হেঁটে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন।

এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীন, সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অতীতেরমতো আবারও তারা ষড়যন্ত্র করছে। আবারও তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করতে চায়, দেশে তারা নিশিরাতের নির্বাচন চালু করতে চায়। কিন্তু এই দেশের মানুষদের ষড়যন্ত্র করে দমানো যাবে না।

‘এসব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে ফেলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিন, ২৪ এর গণঅভ্যুত্থানকে রক্ষার দিন আজ। দেশের ভেতরেই হোক আর বাহিরেই হোক, সকল ষড়যন্ত্রের জবাব এক এক করে দেয়া হবে।’

জেআর