উপদেষ্টা জাহেদের সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিস্তারিত জেনে পদক্ষেপ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ডা. জাহেদ উর রহমান
দেশে এখন
1

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটা দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, এটি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ বিষয়ে আজ (সোমবার, ১৫ জুন) বিকেলের মধ্যেই বিস্তারিত তথ্য ও পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এই পরিস্থিতিতে কেন এমন ঘটনা ঘটল এবং এর পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হবে।

আরও পড়ুন:

উল্লেখ্য, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের অসৌজন্যমূলক আচরণের বিব্রত হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে সোমবার সোয়া ১১টায় দেশে ফেরেন তিনি।

এফএস