চার্টার্ড সেক্রেটারি দিবস উপলক্ষে রাজধানীতে আইসিএসবির বর্ণাঢ্য আয়োজন

আইসিএসবির বর্ণাঢ্য র‌্যালি
দেশে এখন
0

চার্টার্ড সেক্রেটারি দিবস উপলক্ষে রাজধানীতে আজ (মঙ্গলবার, ১৬ জুন) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়।

দিনটি উদযাপনে সংস্থাটির সদস্যরা, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে অংশীজনরা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারি এবং শিক্ষার্থীরা দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেন।

পরে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এসএইচ