মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করেন।
এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।
সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন।
আরও পড়ুন:
দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।





