আজ (সোমবার, ২২ জুন) বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সমুদ্রের তল গবেষণায় সরকার সব সময় পাশে থাকবে নৌবাহিনীর।’
আরও পড়ুন:
এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’ প্রতিপাদ্যে আয়োজিত হচ্ছে এই সেমিনার। সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনমির বিকাশ, সামুদ্রিক গবেষণা এবং আধুনিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
সমুদ্র সম্পর্কিত তথ্যের কার্যকর ব্যবস্থাপনা ও আদান-প্রদানের মাধ্যমে নিরাপদ ও টেকসই সামুদ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন নৌবাহিনী প্রধান।





