আজ (মঙ্গলবার, ৭ জুলাই) বিকালে সচিবালয়ে যুক্তরাজ্যের সাথে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মন্ত্রী আরও জানান দুর্যোগ মোকাবিলায় তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল সহায়তা দেয়া হয়েছে।
এছাড়া বাকি ৬০ জেলায় ৫ লাখ করে টাকা ও ৫ লক্ষ মেট্রিক টন চাল সহায়তা দেয়ার কথাও জানান মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে যুক্তরাজ্য সরকার। দুর্যোগ মোকাবিলায় আর্থিক, কারিগরি ও প্রযুক্তি সহায়তা দিবে যুক্তরাজ্য বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।





