১৫৫ দিন পর ফিরলেন ডি ইয়ং

ফ্রেঙ্কি ডি ইয়ং
ফুটবল
এখন মাঠে
0

বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৫৫ দিন পর মাঠে ফিরেছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠে নামেন এই কাতালান তারকা।

ম্যাচের ৭৪তম মিনিটে ফারমিন লোপেজের বদলি হিসেবে ডি ইয়ংকে নামান কোচ হান্সি ফ্লিক। মাঠে ফিরতেই ন্যু ক্যাম্পের দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি।

তখন ১-১ গোলে সমতায় ছিলো দুই দল। মাঝমাঠে নতুন প্রাণের আশায় ডি ইয়ংকে নামালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বার্সেলোনা।

এর আগে, গত ২৩ জুলাই ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন ডি ইয়ং। দীর্ঘ পুনর্বাসন শেষে ফিরেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে।

এল ক্লাসিকোয় ২-১ গোলে হারলেও ডি ইয়ংয়ের প্রত্যাবর্তন বার্সার জন্য বড় স্বস্তি। এখন ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পেলে মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এ ডাচ তারকা।

এসএইচ