গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে জামায়াতের চিঠি

গাজী নজরুল ইসলাম, সংসদ ভবন
দেশে এখন
1

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারকেও পাঠানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসির কাছে চিঠিটি পাঠান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেয়া চিঠি |ছবি : সংগৃহীত

চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলের সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই (বুধবার) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তাই বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। এ বিষয়ে চিঠি জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আসতে হবে। কারণ, সংবিধানে দল থেকে বহিষ্কৃত হলে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার কোনো বিধান নেই; সেখানে সদস্যপদ শূন্য হওয়ার ক্ষেত্রে পদত্যাগসহ নির্দিষ্ট সাংবিধানিক বিধানের কথা উল্লেখ রয়েছে।’

এনএইচ