বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ সময়ে মোট ১ হাজার ২২৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৪ হাজার ৪৯ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।





