বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতি রাষ্ট্র দায়িত্ব পালন করেনি: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী
দেশে এখন
0

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে বি স্ক্যানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার রক্ষায় আইন থাকলেও তা বাস্তবায়নে আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল সেবাকে তাদের জন্য সহায়ক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে কেউ কেউ বিরল চাহিদা নিয়ে জন্মায়। ইতিহাসে তার অনেক উদাহরণ রয়েছে।’

এ সময় বিশেষ চাহিদাসম্পন্নদের বিভিন্ন কাজের সংগে যুক্ত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

জেআর