কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
দেশে এখন
0

গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব জানান মন্ত্রী।

বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেয়ার আশ্বাস দেন তিনি। কথা বলেন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের বিষয়েও।

আরও পড়ুন:

এসময় ‘মায়ের ডাক’ প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে দলীয় করণের ঊর্ধ্বে গিয়ে সবাইকে কাজ করা জরুরি। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস নয়।’

অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই নিয়ে মতবিরোধ নয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের স্মৃতিকথা তুলে ধরেন বক্তারা।’

এফএস