জুলাই গণঅভ্যুত্থান দিবস: নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক স্মরণ’ অনুষ্ঠানের ঘোষণা

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক স্মরণ’ অনুষ্ঠানের ঘোষণা
দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য’ অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ ও ‘বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টস’।

আজ (বুধবার, ৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এ. কে. আব্দুল কাদের।

সংগঠন দু’টি জানায়, আগামী ৮ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ওসমান বিন হাদির স্মৃতির উদ্দেশে নিবেদিত ‘জান দেবো, কিন্তু জুলাই দেবো না’ শীর্ষক আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশিষ্ট শিক্ষাবিদ ড. শেখ মিজানকে প্রধান করে ১৩ সদস্যের একটি কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:

বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বার্ষিকীর আয়োজনকে শুধু স্মরণানুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে ‘উই আর দ্য পিপলসের’ প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন, ডা. জুনুন চৌধুরী, ড. শামীম আহমেদ, ড. কাওসার আহমেদ, গোলাপী বেগম, রুকসানা, এমদাদ চৌধুরী দীপু, হাজী আনোয়ার হোসেন লিটন, রকস্টার ব্যান্ডের ভোকাল বিপ্লবসহ কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসএস