সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়
দেশে এখন
0

বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সতীশ চন্দ্র রায় (৯৫) মারা গেছেন। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত জটিলতায় দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে অরবিন্দু রায় জানান, আজ (বুধবার, ১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর মোস্তফাবাদ গ্রামে জন্ম নেনে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সতীশ চন্দ্র। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এনএইচ