কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেলো শ্রমবাজার

পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের শ্রমমন্ত্রী
দেশে এখন
0

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহা সফরকালে আজ (বুধবার, ১৯ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে শ্রম সহযোগিতা, বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি কাতারের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে

জেআর