দুর্গা উৎসব নির্বিঘ্নে করতে ব্যাপক প্রস্তুতি সরকারের: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশে এখন
1

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।

আজ (বুধবার, ৭ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্তে আয়োজিত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী কাজ করা হচ্ছে।’

আরও পড়ুন:

জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মৎস্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আসার আর কোনো সুযোগ নেই। যারা অপরাধী দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, এটি আইনি প্রক্রিয়া-এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

এসএস