মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিকার প্রতিরোধ আইন বিগত সময় হ-য-ব-র-ল ছিলো এমন কথা উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ আইনগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।’ তাছাড়া মানবাধিকার কমিশন যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে পারবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বর্তমানে যে মিথ্যা মামলা হচ্ছে না সেটা আমরা বলবো না, তবে ১০ থেকে ১৫ শতাংশের বেশি মামলায় চার্জশিট হচ্ছে না।’
সংবিধান সংশোধন বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য বিরোধীদল থেকে এখনো ৫ জনের নামের জন্য অপেক্ষা করা হচ্ছে। আর তাদের যৌক্তিক দাবি মেনে নেয়া হবে।’