
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ (রোববার, ৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে সারা বিশ্বে দিবসটি পালিত হয় আসছে। এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।’

সংস্কারের পক্ষে সরকারের অবস্থানে সংশয় প্রকাশ করলেন এনসিপির আখতার
সংস্কারের পক্ষে সরকারের অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সরকারের দায়িত্বশীলদের বক্তব্য শুনে তারা মন থেকে সংস্কারের পক্ষে ছিলো বলে মনে হয় না।

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী; অবস্থা আশঙ্কাজনক
ইরানের কারাগারে বন্দি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক ও অস্থিতিশীল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের মৃত্যুদণ্ড আইন; ফিলিস্তিনিদের দমনের হাতিয়ার বলছে জাতিসংঘ
নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরাইলের পাস করা নতুন আইনকে ফিলিস্তিনিদের প্রতি চরম বৈষম্যমূলক ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘের একটি সংস্থা। জাতিসংঘের বর্ণবাদবিরোধী কমিটি (সিইআরডি) এক সতর্কবার্তায় জানিয়েছে, এই আইনটি কেবল ফিলিস্তিনিদের লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজার: জাতিসংঘ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। বুধবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত ‘নজিরবিহীন ঝুঁকির’ দিকে যাচ্ছে: তুর্ক
মধ্যপ্রাচ্যের সংঘাত ‘নজিরবিহীন ঝুঁকির’ দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আজ (বুধবার, ২৫ মার্চ) আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

ইরানের ওপর হামলার নিন্দা জাতিসংঘের
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে।

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রধান উপদেষ্টার কাছে নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর
অন্তর্বর্তী সরকারের গঠন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’ প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন জমা দেয়া হয়। প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা এবং এর সীমাবদ্ধতা সমূহের আইনি এবং কারিগরি দিকসমূহের পর্যালোচনা করা হয়েছে।

শেষ বয়সে দেশে ফেরা: পাকিস্তান থেকে ফিরলেন সাত বাংলাদেশি নারী
দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান থেকে দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নারী। বাংলাদেশি তিন ব্যক্তির স্বউদ্যোগে গঠিত মানবাধিকার সংগঠন ‘খোঁজ’-এর সহায়তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–৩৪২-এ তারা দেশে ফেরেন।

নির্যাতন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির রিজার্ভেশন প্রত্যাহার করলো বাংলাদেশ
নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন (কনভেনশন এগেইনস্ট টরচার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট-সিএটি)–এর অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার মানুষ এবং তাদের পরিবারজন এখন সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন। এটি মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং দেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

আইসবিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস, রাস্তায় ৫০ হাজার মানুষ
মার্কিন অভিবাসন পুলিশ আইসবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন পুলিশ সদস্যদের মিনেসোটা ছাড়ার দাবিতে মিনিয়াপলিসের রাস্তায় বিক্ষোভ করেছেন ৫০ হাজারের বেশি মানুষ। আইসের গুলিতে ৩৭ বছর বয়সি নারী নিহত এবং মঙ্গলবার শিশু ও তার বাবাকে আটক করায় শহর অচল করে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের এসব অভিযানকে বর্ণবৈষম্য বলে মন্তব্য করেছেন মিনিয়াপলিসের মেয়র। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের।