পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশে এখন
0

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সুসম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

সরকারের নীতি ও ইশতেহারে থাকা বিষয়গুলোর বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরা হয়েছে। বৈঠকে গত ছয় মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম, সরকারের নীতি ও নির্বাচনি ইশতেহারে থাকা বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

জেআর