সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
দেশে এখন
0

সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনেও অনুপ্রেরণা ছিল কাজী নজরুল ইসলাম। তার গান গেয়েই রাজপথে নেমেছিলো ছাত্ররা। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে নজরুল বিচরণ করেননি। এত বড় প্রতিভা বাংলাভাষীদের মধ্যে আর নেই।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজি নজরুল ইসলাম।

তিনি আর বলেন, যখন আমরা জুলুমের মধ্যে পড়ি তখন আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। অন্যায় কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি। আমাদের প্রতিটি পদক্ষেপে নজরুল অবিচ্ছেদ্য অংশ।

ইএ