ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আবদুস সালাম
দেশে এখন
1

ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না, আইন অমান্য করলে গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে চাঁনখারপুল মোড় হতে বকশীবপর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রশাসক বলেন, ‘লাইসেন্স ছাড়া যত্রতত্র ব্যবসা করা যাবে না। হকারদেরও লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স নিয়ে হকারদের নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করতে হবে।’

এছাড়া হকারদের জন্য শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে মতিঝিলে হলিডে মার্কেট বসানোর ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক।

জেআর