আইন
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

অপরাধ দমনে আছে আইন; তারপরও কেন ব্যর্থতা?

অপরাধ দমনে আছে আইন; তারপরও কেন ব্যর্থতা?

দেশে প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন অপরাধ। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন অনুযায়ী চুরি ছিনতাইয়ের পাশাপাশি খুন, ধর্ষণও বেড়েছে উদ্বেগজনক ভাবে। ঘটে যাওয়া বিভিন্ন অপরাধে দ্রুতই গ্রেপ্তার হচ্ছে আসামী কিছু কিছুক্ষেত্রে বিচার হচ্ছে দ্রুত। তারপরও থামছে না, কমছে না অপরাধ প্রবণতা। কিন্তু কেন আইনের প্রয়োগের পরও ফিরে আসছে একই ধরনের অপরাধ? এ প্রবণতার পেছনে দায়ী কি শুধু অপরাধী? নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সমাজ, পরিবার, পরিবেশ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনারও কিছু ব্যর্থতা?

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকরা। একইসঙ্গে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতায়ন রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না, আইন অমান্য করলে গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম

শুধু আইন দিয়ে দুর্নীতি, অপরাধ, মদ-গাঁজা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন: আইনমন্ত্রী

আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন। দেশে এসে তিনি আইনের মুখোমুখি হবেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মাত্র চার মাসে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ বক্তব্যকালে এই কথা বলেন তিনি।

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: সালিশে ‘জুতার বাড়ি’ দিয়ে খালাস

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: সালিশে ‘জুতার বাড়ি’ দিয়ে খালাস

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহব্বত আলী খাঁ নামের এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে ধরলেও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে ‘২০টি জুতার বাড়ি’ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

মোবাইল কোর্টের আপিল দ্রুত নিষ্পত্তিতে ৭ সদস্যের কমিটি

মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আজ (রোববার, ১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলো স্বজনরা; উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলো স্বজনরা; উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সবচেয়ে বেশি আশ্রয় খোঁজেন নিজের সন্তান-স্বজনের কাছে। কিন্তু টাঙ্গাইলের এক শতবর্ষী বৃদ্ধের ভাগ্যে জুটেছে তার উল্টো চিত্র। যে মানুষটি সারা জীবন পরিশ্রম করে সন্তানদের বড় করেছেন, বয়সের ভারে চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে শেষ পর্যন্ত তাকেই ফেলে রাখা হলো রাস্তার পাশে। অসহায় সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনলাইন জুয়ায় ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

অনলাইন জুয়ায় ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

দেশে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত জুয়ার বিস্তার রোধে যুগোপযোগী নতুন আইন প্রণয়ন করেছে সরকার।