তারা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ফেরত আসা ভুক্তভোগীদের মধ্যে পাঁচ জন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং মামলা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, স্কাম কম্পাউন্ডে তাদের আটকে রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল।
দেশে ফেরার পর তাদের নিরাপত্তা, আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।





