চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
বিদেশে এখন
1

চমক দেখিয়ে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা লুলা দা সিলভা। দ্বিতীয় দফার ভোটগ্রহণে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাম্পঘেঁষা ও কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারোকে ৩ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন লুলা।

প্রকাশিত প্রাথমিক ফলাফলে ৫১ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে লুলার রাজনৈতিক দল ওয়ার্কাস পার্টি।

আর ফ্লাভিও বলসোনারোর দল লিবারেল পার্টি ঝুলিতে পুড়েছে ৪৮ দশমিক দুই চার শতাংশ। যদিও অক্টোবরের শুরুতে প্রথম দফায় লুলার চেয়ে ২২ লাখেরও বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন ফ্লাভিও।

তবে জয়ী হতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের মার্জিন পূরণ করতে না পারায় রোববার দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মুখোমুখি হন ফ্লাভিও বলসোনারো ও লুলা দ্যা সিলভা।

১৯৮৮ সালের পর ব্রাজিলে লুলাই প্রথম প্রার্থী যিনি প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফায় বিজয় নিশ্চিত করলেন।

জেআর