লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু
দেশে এখন
0

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনে ভর্তি করা হয়েছে।শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বিকেলে একই ভবনের পঞ্চম তলায় মেডিসিন নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ড আইসিইউতে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেডিসিন আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক-হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থা অবনতি হয়েছে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।’

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।

এসএস