রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা হলেন জাফর শরীফ

চৌধুরী মো. জাফর শরীফ
দেশে এখন
0

চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এসএস