আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। বাণিজ্য সম্পর্ক কোনোকিছুতে আটকাবে না।’
আরও পড়ুন:
এসময় ভারতের সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শও তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। ধর্মীয় বিভাজন দূর করে শান্তি ফেরাতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।
এদিকে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের হাত ধরে সাংস্কৃতিক অঙ্গনের সমস্ত অন্ধকার দূর হবে।’ সে লক্ষ্যে নতুন প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।




