ক্রাইমের ধরন পাল্টেছে তবে আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
দেশে এখন
0

ক্রাইমের ধরন পাল্টে গেছে তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেফতার করলেও আবার জামিনে বেরিয়ে যায়। ফলে অপরাধ কমাতে আইনের সংশোধন প্রয়োজন।

তিনি আরও বলেন,বলেন, বর্তমানে বেশিরভাগ অপরাধের পেছনে মাদক ও জুয়াই বড় কারণ। ফলে জেলা উপজেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিকায়ন করা হবে। এছাড়া থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইএ