
পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।

জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

‘শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে’
সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও লুটপাট থেকে জাতি মুক্ত হয়েছিল ৭ নভেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও লুটপাট থেকে জাতি মুক্ত হয়েছিল ৭ নভেম্বর। ৫১ বছর পর আজ (শনিবার, ৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা তিনি এ কথা বলেন।

স্বৈরাচার আ.লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না’—বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার জেলার সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত আঞ্চলিক সাংগঠনিক সভায় সরকারের কঠোর সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি।

পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা।

অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে কার্যকর অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সমন্বয় জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তৈরি পোশাক শিল্পে চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত পোশাক শ্রমিক কিংবা ট্রেড ইউনিয়ন নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। বিগত কয়েকদিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা লুটতে এবং শিল্প খাত ধ্বংস করতে সুযোগসন্ধানী ও ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনস্থলে অনুপ্রবেশ করেছে এবং ভুয়া স্লোগান দিয়ে সহিংসতা ছড়াচ্ছে।

দণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণে ডিসেম্বরের অপেক্ষা নয়, আজই ফিরলে আইনের আওতায়: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশের কাছে আবেদন জানিয়েছে সরকার। তাদের ফেরত পাওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো বিষয় নেই। আজই যদি তাদের প্রত্যর্পণ করা হয়, তাহলে আদালতের রায় অনুযায়ী আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত কিছুদিন যাবত পতিত ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যথাসময়ে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করবে সরকারের গঠিত মজুরি বোর্ড।’