আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আরিফ হোসেন খান বলেন, ‘ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে কাজ করছেন তারা। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে কিউআর পেমেন্টের টাকা সঙ্গে সঙ্গে পাবেন ব্যবসায়ীরা। আর ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সরাসরি টাকা পাঠানো যাবে।’
আরও পড়ুন:
তিনি জানান, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ বাতিল হওয়ায় ব্যবসায়ীদের লেনদেন খরচ কমবে।
তিনি আরও জানান, ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত কিউআর লেনদেনে প্রণোদনা দেয়ার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হলে দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।





