ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারিভাবেই হোক—রাড্ডা ইস্যুতে আসিফ মাহমুদ

বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
দেশে এখন
0

রাড্ডা ইস্যুতে দলের কারো অপরাধ মিললে সরকার দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছে। কিন্ত ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারিভাবেই করার আহবান জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেলে রাজধানীর আসাদগেটের সেইন্ট খ্রীস্টিনা চার্চ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ১ মাসে উপাসনালয়ে প্রতিমা ভাঙচুর এবং চুরির করার ঘটনা ঘটেছে।’ রাষ্ট্র হিসেবে উপাসনালয়ে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে চার্চের ঘন্টা চুরির সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।

পাশাপাশি সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তাসহ আসছে দুর্গাপূজায় সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান তিনি। অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুজি করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে পাশের দেশ।

জেআর