নিহতদের মধ্যে মুক্তা (৪০) নামের এক নারীর পরিচয় পাওয়া গেলেও অন্য নারীর (আনুমানিক ৪৫) নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা দুজনই ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা হয়েছে।





